হাজীগঞ্জে রান্না করা ছোলা কেজি দরে বিক্রয়!

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৪ | ৫:৫০
Link Copied Successfully!

ধর্মপ্রাণ মুসলমানের রোমজান মাসে ইফতারে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, মুড়ি হলো সাধারণ খাদ্য। প্রতিদিন চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে লক্ষাধিক টাকার রান্না করা ইফতার সামগ্রী বিক্রয় করেন দোকানীরা।

তবে ক্রেতাদের এমন চাহিদায় ভিন্ন কৌশল ব্যবহার করছে ব্যবসায়ীরা। ইফতার সামগ্রীর মধ্যে রান্না করা ছোলা বিক্রয় করা হয় কেজি প্রতি ২০০ টাকায়।

বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের রাজমহল হোটেল, ফুড লাভারস্ পার্টি সেন্টার সহ একাধিক ইফতার বাজারে গিয়ে দেখা যায় ছোলা কেজি দরে বিক্রয় করার এমন দৃশ্য। অভাক করা বিষয় হলো ছোলা রান্না করার সময় সাথে ব্যবহার করা হয় আলু, আটা/ময়দা’সহ প্রয়োজনীয় নৃত্যপণ্য।

বিজ্ঞাপন

অথচ, একই বাজারের মুদি দোকানে গিয়ে দেখা যায় কাঁচা ছোলা বিক্রয় করা হয় ১০০ টাকা দরে। আর ছোলার সাথে মিশানো আলুর কেজি মাত্র ৪০ টাকা। এছাড়াও কাঁচা ছোলা পানিতে ভিজিয়ে রাখলে পরিমানও বৃদ্ধি পায়।

জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, পুরো বাজারের সাথে মিল করেই তারা কেজি দরে রান্না করা ছোলা বিক্রয় করেন।

এসব বিষয়ে তিব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে। ক্রেতারা জানান, প্রতিবাদ করলেই অশোভন আচরণ করেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, ১০০ টাকায় ছোলা ক্রয় করে ২০০ টাকায় বিক্রয় এটা সম্পূর্ণ অনিয়ম। ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে এমন প্রতারণা করতে পারে না।

ওই সময় এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা