চাঁদপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ এপ্রিল ১, ২০২৪ | ৩:০২
Link Copied Successfully!
চাঁদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (২৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মোঃ ইসমাইল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মোঃ আলেক মিয়ার ছেলে। সে কুমিল্লা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক ক্রয় করে চাঁদপুরসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয় বলে পুলিশ কে জানায়।
জানা যায়, চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডের বাবুরহাট সবুর খানের পেট্রোল পাম্পের সামনের পাঁকা রাস্তার উপর রোববার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্ল্যাহ ও এএসআই সাইফুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইসমাইলের প্যান্টের ডান পকেট থেকে কস্টিব মোড়ানো ৫টি নিল প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। পরে তাকে আটক করে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান,  মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা