হাজীগঞ্জে ঘরের বস্তায় হাত দিতেই সাপের ছোবল, তিন সন্তানের জননীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ১২:১১
Link Copied Successfully!
নিজের ঘরে রাখা বস্তায় হাত দিলেই হাতের আঙ্গুলে ছোবল মারে বিষধর সাপ। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেফার করেন চাঁদপুর সদর হাসপাতালে। তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নুরুন নাহার (৫২) নামে ওই নারী।
ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের কৈয়ারপুল এলাকার তালুকদার বাড়িতে। তিনি এ বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। মৃত নারী তিন পুত্র সন্তানের জননী।
নুরুন নাহারের ভাতিজি বউ পারভিন আক্তার বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চাচির ডাকচিৎকারে আমরা বাড়ির সবাই দৌড়ে তার ঘরে আসি। এসে চাচির মুখে শুনে ও কিছুটা ধারণা করে তার হাতে বাঁধ দেই। এরপর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পারভিন আক্তার আরও বলেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে দেখে বলেছেন এটা কোনো বিষধর সাপের কামড়, আর ছোট স্ট্রোক করেছেন তিনি। তাই ডাক্তাররা তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথেই চাচি মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না, তাই আমরা রোগীকে চাঁদপুর আড়াইশ শয্যা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে রেফার করে দেই। এএসসি/পবন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা