জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে সেতু, ছয় জনের মৃত্যুর শঙ্কা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৪ | ১২:৪৬
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ‘ফ্রান্সিস স্কট কি সেতু’ একটি বড় কনটেনার জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে। এই ঘটনায় নিখোঁজ ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে তল্লাশি স্থগিত করে উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড। খবর বিবিসির।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি ৪৭ বছর বয়সী এই সেতুতে ধাক্কা দেয়। এতে সেতুটি ভেঙে পড়ে। এই ঘটনার সময় সেতু দিয়ে অনেক যানবাহন চলাচল করছিল এবং অনেক গাড়ি পানিতে ডুবে যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, জাহাজে জ্বালানিসংক্রান্ত ত্রুটি দেখা দেয় এবং দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি ডিসট্রেস কল জারি করেছিল।

বিবিসির খবর অনুযায়ী, নিখোঁজ ছয়জনের সন্ধানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে অনেক উদ্ধার জাহাজ ও হেলিকপ্টার অংশগ্রহণ করেছে। এ ছাড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরথ সন্ধ্যায় বলেছেন, নিখোঁজ ছয়জন মারা গেছেন বলেই আমরা ধারণা করছি। তারা যে তাপমাত্রার পানিতে পড়েছে এবং যতক্ষণ পানির নিচে অবস্থান করছেন তার ওপর ভিত্তি করে আমরা এই ধারণা করছি।

জাহাজ কোম্পানি সিনার্জি মেরিন গ্রুপ বিবিসিকে বলেছে, জাহাজে ২২ জন নাবিক ছিলেন। তারা সবাই ভারতের নাগরিক। এ ছাড়া বন্দর পাইলট হিসেবে বাল্টিমোরের দুই স্থানীয় নাগরিক কাজ করছিলেন। তারা সবাই সুস্থ আছেন। কেউ কোনো ধরনের হতাহত হয়নি।

প্যাটাপসকো নদীর ওপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৬ মাইল। এতে চার লেনে গাড়ি চলাচল করত। এটি বাল্টিমোর বন্দরের ৩টি টোল ক্রসিংয়ের বাইরের দিক এবং বাল্টিমোর বেল্টওয়ের সংযোগ সেতু হিসেবে কাজ করে আসছিল।

বিজ্ঞাপন

সেতুটি সর্ব সাধারণের জন্য ১৯৭৭ সালের মার্চ মাসে খুলে দেওয়া হয়েছিল। স্টার স্প্যাঙ্গল্ড ব্যানারের লেখকের নামে এই সেতুটির নামকরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা