সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক নাছির উদ্দিন, নেপথ্যে কারা?

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৪ | ৭:০৮
Link Copied Successfully!

কচুয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নাছির উদ্দিন (৩৪)।

শনিবার দুপুরে মোঃ নাছির উদ্দিন পেশাগত দায়িত্ব পালন কালে মোটরসাইকেল কচুয়া ডাক-বাংলোর সামনের রাস্তার উপর রেখে পাশ্ববর্তী আলমগীরের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই হামলার শিকার হন।

এ ঘটনায় কচুয়া থানায় করইশ গ্রামের ইসহাকের ছেলে নূর মোহাম্মদ ও ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান সাকিবসহ ৬-৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আহত নাছির উদ্দীন জানান, হামলাকারীরা দোকানের ভিতরে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ ভাইস-চেয়ারম্যান প্রত্যাশী রাকিবুল হাসানের সংবাদ ব্যতিত অন্য কোন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রত্যাশীদের সংবাদ প্রচার করলে খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি ধমকি প্রদর্শন করেন। পরে দোকানের মালিক ও পাশ্ববর্তী লোকজন তাদের হাত থেকে নাছির উদ্দিনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, হামলাকারী মেহেদী হাসান সাকিব কচুয়া পৌর শিল্প পন্য মেলায় দর্শনার্থীদের উপর হামলা, কচুয়া বাজারের মুরগী ব্যবসায়ী কবিরের দোকানে হামলা ও ভাংচুরের ঘটনার আসামী। তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।

এব্যাপরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সাংবাদিক হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এইদিকে সাংবাদিক নাছির উদ্দিনের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা