
কচুয়ায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম গ্রেফতার
Link Copied Successfully!

কচুয়ায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার সফিবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতাকৃত ইব্রাহিম শিকারী (৩৭) পালাখাল মডেল ইউপির সফিবাদ গ্রামের সফিক আলমের ছেলে।
এস.আই দেলোয়ার হোসেন বুধবার রাতে পালাখাল মডেল ইউপির সফিবাদ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ।এ সময় তাকে তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কচুয়া থানার ওসি মো.মিজানুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








