মতলব উত্তরে অনুমোদনহীন মাঠায় বাজার সয়লাব

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২১, ২০২৪ | ২:৪৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল ও অনুমোদনহীন মাঠায় বাজার সয়লাব হয়ে পড়েছে। এগুলোতে বিএসটিআইয়ের নকল সিল ব্যবহারের অভিযোগ রয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এসব মাঠা। এ মাঠা পান করে পবিত্র রমজানে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোজাদাররা। এ মাঠা পান করে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকরা জানান। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার ছেংগারচর বাজার, দশানী লঞ্চঘাট, মোহনপুর বেড়ীবাঁধ, নতুন বাজার, আমিরাবাদ বাজার, সাহেব বাজার, কালিপুর বাজার ও কালির বাজারসহ বিভিন্ন ইউনিয়নের এসব ভেজাল মাঠা উৎপাদন করা হচ্ছে।
কলাকান্দা ইউনিয়নের দশানী লঞ্চ ঘাট ও পৌরসভার ছেংগারচর বাজারের আশেপাশে বাসা-বাড়িতে কারখানা গড়ে তুলে ভেজাল মাঠা তৈরি হয়। পরে ভেজাল মাঠা বিভিন্ন দোকান, পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে বিক্রি করা হয়। মাঠার বোতলের গায়ে কোনো লেভেল নেই, নেই কোনো উৎপাদন ও মেয়াদাত্তীর্ণের তারিখ।
ছেংগারচর বাজারের থানা রোড চৌরাস্তা, কলেজের মোড়, নতুন বাজারের ফল পট্টি, কালির বাজার চৌরাস্তা, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ১ লিটার ১২০ টাকা, ৫০০ মিলি. ৬০ টাকা ও ২৫০ মিলি. ৩০ টাকায় বিক্রয় করা হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. হাসিবুর রহমান বলেন, নিম্নমানের মাঠা পান করলে বদহজম, পেট ফাঁপা, পেটব্যথা, ডায়রিয়াসহ নানা ধরনের সমস্যা হতে পারে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক নূর হোসেন রুবেল বলেন, মেয়াদ ও লেভেল ছাড়া মাঠা বিক্রয়ের কোনো সুযোগ নেই।
মতলব উত্তরের কয়েকটি স্থানে বাড়িতে বাড়িতে মাঠা তৈরি করে বিক্রয় করা হয়। বাড়িগুলো নির্দিষ্ট করে অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব