মতলব উত্তরে ১০০ টাকার কমে মিলছে না শসা-ক্ষীরা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ১৫, ২০২৪ | ১২:১৯
Link Copied Successfully!
এবার রোজা শুরুর দিন বেগুন, লেবুর দামে যে অস্থিরতা ছিল তা এখন সামান্য কমেছে। দামও কিছুটা নিম্নমুখী, তবে নাগালের মধ্যে আসেনি। অন্যদিকে বাড়তি দেখা গেছে শসা ও ক্ষীরার দাম। এখন প্রতি কেজি ১০০ টাকার নিচে কোনো শসা বা ক্ষীরা নেই। দেশি শসা ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার মতলব উত্তরের নতুন বাজার, আমিরাবাদ বাজার, মোহনপুর কাঁচা বাজার, ছেংগারচর বাজার, কালির বাজার ও কালিপুর কাঁচাবাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
বাজারের তথ্য বলছে, গত মঙ্গলবার থেকে লাফিয়ে বেড়েছে লেবু ও বেগুনের দাম। প্রতি হালি লেবু ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে রোজার প্রথম দিন। দ্বিতীয় দিনে অবশ্য ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ছোট লেবু মিলছে ৯০ টাকা দরে।
বেগুনের দাম বেড়েছে ওই দুই দিনেই। লম্বা বেগুন ছিল মানভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি। মঙ্গলবার প্রথম রোজায় তা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। বুধবার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। তবে ব্যতিক্রম শসা ও ক্ষীরাতে। মৌসুমের এ সময়ে ক্ষীরা থাকে। দামও কম থাকে। কয়েক দিন আগেও ক্ষীরা ৩০ টাকার আশপাশে ছিল। সোমবার তা ৭০-৮০ টাকা কেজি চান বিক্রেতারা। শসার দাম ৬০ থেকে বেড়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি হয়েছে।
প্রথম রোজায় বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকা। বৃহস্পতিবার দাম আরও বেড়ে হয়েছে ১০০ থেকে ১৪০ টাকা। এর মধ্যে ক্ষীরা ১০০ টাকা ও দেশি শসা ১০০-১২০ টাকা বিক্রি হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা