চাঁদপুরে ১২৭ মন ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ৮:৩৫
Link Copied Successfully!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচর চরভৈরবী এলাকা দিয়ে কাঠের ট্রলারে বহন করে নিয়ে যাওয়ার সময় ৫ হাজার ১০০ কেজি (১২৭.৫ মণ) ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই ট্রলারে থাকা ৪৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

দুপুরে এসব ইলিশ ও জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর চীফ পেটি অফিসার এম. শফিকুর রহমান ও কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা