অবৈধ স্থাপনা নির্মাণ মতলবে প্রভাবশালীদের থাবায় মেঘনা-ধনাগোদা সেচ খাল

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ৭:৫৩
Link Copied Successfully!
দখল-দূষণে মরতে বসেছে মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খালগুলো। প্রভাবশালীরা সেগুলো দখল করে অবৈধ স্থাপনা ও দোকানঘর নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে সেচ প্রকল্পের ফসল উৎপাদন ও পরিবেশ হুমকিতে পড়েছে। খালগুলো দখল করে স্থাপনা নির্মাণ করায় কৃষিজমিতে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
জানা যায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধটি নির্মিত হয় ১৯৮৭ সালে। এ বাঁধের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এ প্রকল্পের অধীনে ২১৮ কিলোমিটার সেচ খাল রয়েছে। কয়েক বছর ধরে সেচ প্রকল্পের এনায়েতনগর, মমরুজকান্দি, সুজাতপুর, এখলাছপুর, বকুলতলা, বাংলাবাজার, দুর্গাপুর, বাগানবাড়ি, জীবগাঁও, মোহনপুর, বেলতলী, চান্দ্রাকান্দি, কালিপুর, ষাটনল, ছেংগারচর, বদরপুর, রামদাসপুরসহ বিভিন্ন এলাকায় সেচ প্রকল্পের খালগুলো অবৈধভাবে দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর ওই সব খালগুলোতে ময়লা-আবর্জনা ফেলায় গন্ধ ও দূষণে এলাকায় টিকে থাকা দায় হয়ে পড়েছে। আর এদিকে পয়োনিষ্কাশনে অচলাবস্থা ও জলাবদ্ধতার কারণে প্রতি বছরেই ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল দখল করে দোকান নির্মাণকারী খাজা আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, পাউবোর কিছু খালি জায়গা পেয়ে দোকান দিয়েছেন। পাউবোর অনুমতি নিতে হয় কি-না, তা তিনি জানেন না। ছেংগারচর বাজার, দাসের বাজার, দশানী ও এনায়েতনগর এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, সরকারি জমি পড়ে আছে তাই খালের পাড়ে দোকানঘর নির্মাণ করে তারা ব্যবসা করছেন।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, পাউবোর জায়গা দখলমুক্ত করতে খুব শিঘ্রই অভিযান পরিচালনা হবে। ইতোমধ্যে দখলদারদের তালিকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। দখলকৃত জায়গা ছেড়ে দিতে দখলদারদের একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, কিছু প্রভাবশালী মহল খালের পাড় দখল করে স্থাপনা তৈরি করছে বলে শুনেছি। পাউবো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেচ খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য উপজেলা ও জেলা সমন্বয় কমিটির মিটিংয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাপশন :
মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খালগুলো প্রভাবশালীদের দখলে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা