রমজানের শুরুতে ইফতার নিয়ে অসহায়দের পাশে অ্যাড. হুমায়ুন কবির সুমন

Default User
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ১১:৩৯
Link Copied Successfully!
পবিত্র মাহে রমজানের শুরুতে রোজাদার রিকশাচালক, পথচারি দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষদের খুঁজে খুঁজে ইফতার নিয়ে তাদের পাশে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
১২ মার্চ মঙ্গলবার বাদ আছর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  তিনি এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার পেয়ে রোজাদার রিক্সা চালক ও পথচারীরা বলেন, এই রমজান মাসে আমরা রোজা করছি। অভাব অনটনের কারণে সেহেরি ও ইফতারের সময় ভালো কিছু খেতে পারি না। আজ ওই সাহেব আমাদের ইফতারের জন্য ভালো খাবারের প্যাকেট দিয়েছে। খুবই আনন্দিত ও ভালো লাগছে। এখন আত্মতৃপ্তিতে ইফতার করতে পারব।
অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, অসহায় মানুষদের সাথে মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ হয়ে জন্মেছি মানুষের উপকারে আসার জন্য, এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, মানুষের পাশে থাকা যে একটা শান্তি আমি উপলব্ধি করি অন্য কিছুতে ওরকম শান্তি পাওয়া যায় না।
তিনি আরো বলেন মানুষের কল্যাণে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই দুনিয়া থেকে মানুষের অভাব কমে যাবে। প্রত্যেকটা মানুষের সুখ-দুঃখে আমাদের এগিয়ে আসা উচিত। সমাজের অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলোর পাশে আমাদের সকলের দাড়ানো উচিত। তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে। তিনি সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এগিয়ে আসার আহবান জানান।
এ সময় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, সাবেক সহ-সভাপতি আরাফাত বেপারী, যুবলীগ নেতা ফয়সাল মাল, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক সাফায়েত খান শুভ, সদস্য মমিন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা