হাজীগঞ্জে ইমনকে পিটিয়ে হত্যায় জড়িতদের সিসি ফুটেজ দেখে সনাক্ত, গ্রেফতারের চেষ্টা পুলিশের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৪ | ৯:৩৮
Link Copied Successfully!

তবারক বিতরণের একটি ঘটনাকে কেন্দ্র করে ২০/২৫ জনের একদল কিশোর চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশা চালক ইমনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত আসামীদের খুঁজছে পুলিশ। আসামীদের দ্রুত গ্রেফতারর দাবীতে তিন শিশু সন্তান ও স্ত্রীকে সাথে নিয়ে দুই দফা মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে ঘটনার পর আসামীরা সবাই গা-ঢাকা দিয়েছে। পুলিশ বলছে, সিসি ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

যমজ দুই সন্তান মায়ের সাথে গেলো বাবার বাড়ীতে। কিন্তু বাবা বেঁচে নেই। গেলো ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশ্যে রাজারগাঁও ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক আজিজের নেতৃত্বে উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের জনতা বাজারে চারটি সিএনজিযোগে দেশীয় অস্ত্র, দা, হকিস্টিক লাঠি নিয়ে ইমনের উপর অতর্কিত হামলা করে। ওই হামলায় প্রাণ যায় ইমনের।

ভিডিও: https://youtu.be/2xDsqFruE9Y?si=-pV16OkxG_JifQp9

বিজ্ঞাপন

সরকারীভাবে পাওয়া একটি ঘরে বসবাস ইমনের পরিবারের। তিন শিশু সন্তানকে নিয়ে স্ত্রী ও পরিবারের সবাই দিশেহারা। হামলার ঘটনায় সকলকে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী পরিবার ও এলাকাবাসীর।

এদিকে ঘটনার পর পুলিশ রাজারগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম ফয়েজ বাবু, মাসুদ ও পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে। তবে সিসি ফুটেজ দেখে হামলার নেতৃত্ব দেয়া তারেক আজিজসহ তার সহযোগীদের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত ইমনের বাবা হারুন অর রশীদ বাদী হয়ে প্রধান আসামী জিলানী বেপারী, তারেক আজিজ, রাসেল সর্দারসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৯/১০ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা সবাই একই উপজেলার রাজারগাঁও ইউনিয়নের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ওই এলাকায় নেশা ও জুয়ার আসরসহ কিশোর গং তৈরির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা