রমজান শুরুর তারিখ জানাল তিন দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৪ | ৭:৪০
Link Copied Successfully!

মালয়েশিয়া জানিয়েছে, রমজানের চাঁদ দেখা অসম্ভব। ফলে আগামী মঙ্গলবার ১২ মার্চ হবে রমজানের প্রথম দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাঁদ দেখবেন। এর মাধ্যমে প্রথম রোজার তারিখ নির্ধারণ করা হবে।

ফেডারেল কাউন্সিল অব ইমাম এবং ফতোয়া ও শরিয়া কাউন্সিলের সঙ্গে সমন্বয়ের পর অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি জানান, সোমবার শাবান মাসের শেষ দিন হবে। এ ছাড়া মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জানিয়েছে, ভৌগোলিক অবস্থার কারণে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া প্রথম রমজানের ঘোষণা দিয়ে থাকে।

এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।

অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’-এর মতে ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখা সম্ভব। এটা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবং সৌদি আরবে এ বছর একই দিনে চাঁদ দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

চাঁদ দেখতে পাওয়ার কিছু নির্ণায়ক রয়েছে। প্রথমটি হলো- সূর্য অবশ্যই দিগন্তের নিচে থাকতে হবে। এর কারণ, নতুন জন্ম হওয়া অস্পষ্ট অর্ধচন্দ্র দেখতে হলে পর্যাপ্ত অন্ধকার প্রয়োজন। দ্বিতীয় হলো- চাঁদকে অবশ্যই দিগন্তের ওপর থাকতে হবে।

আর তৃতীয়টি হলো- আকাশে চাঁদ এবং সূর্যের মধ্যে পর্যাপ্ত ব্যবধান থাকতে হবে। এই ব্যবধানটিকে ‘ডানজন লিমিটি’ হিসেবে অভিহিত করা হয়। যেটি নির্দেশ করে চাঁদ এবং সূর্য ৫-৭ ডিগ্রি আলাদা রয়েছে। যেটি হিসাব করা হয় হাতের ৩টি আঙুল রাখলে যতটুকু প্রশস্ত হবে ততটুকু দিয়ে।

এখন প্রশ্ন হলো ওইদিন বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু। সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্য অনুযায়ী, আগামী ১১ মার্চ বাংলাদেশে চাঁদ ওঠবে সকাল ৬টা ৪৭ মিনিটে। আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে। অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

সূর্য অস্ত যাওয়ার পর ৭টা ১৪ মিনিটে রাত নেমে আসবে না। তবে ওই সময় অন্ধকার নেমে আসবে এবং সূর্য দিগন্তের নিচে থাকবে। ওই সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে। এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা