হাজীগঞ্জে উপ- নির্বাচন: আপেলের স্থলে কদমফুল, নির্বাচন স্থগিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৪ | ১২:৩৮
Link Copied Successfully!

ব্যালট পেপারে আপেল প্রতিকের স্থানে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ নির্বাচনে এ ঘটনা ঘটে।

এ ওয়ার্ডে ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার উপ-নির্বাচন হবার কথা ছিল। কিন্তু আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান , শনিবার ৯ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমপুল প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান , নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি হয়েছিলো। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এখানে সদস্য পদে মো: অহিদুল ইসলাম (ফুটবল) শফিউল্যাহ স্পপন ( সিলিং ফ্যান)খোরশেদ আলম (মোরগ) কাত্তিক ( তালা) মাও. মীর হোসেন (আপেল) প্রতিক নিয়ে ৫ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলায় ১ নং রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব