বিকাশ প্রতারকের খপ্পরে ৯০ হাজার টাকা খোয়ালেন গৃহবধূ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৪ | ১০:২৮
Link Copied Successfully!

বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে ৯০ হাজার টাকা খোয়ালেন হাজীগঞ্জের এক গৃহবধূ।

শুক্রবার বিকালে অভিনব কায়দায় ওই গৃহবধূর মুঠোফোনে কল দিয়ে পিন কোড নিয়ে টাকা ট্রান্সফরমার করে নিয়ে যায় একটি প্রতারক চক্র।

ভুক্তভোগী খাদিজা বেগম হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও ইউনিয়নের প্রবাসী আল মামুনের স্ত্রী।

বিজ্ঞাপন

জানাগেছে, প্রতারক চক্রটি খাদিজা বেগমের মুঠোফোনে কল দিয়ে ৫ হাজার টাকা আপনার একাউন্টে ভুলবশত গিয়েছে বলে টাকা ফেরত চান।

পরে একটি মেসেজের মাধ্যমে পিনকোড গিয়েছে বলে সে পিনকোড চেয়ে নেয়। এর মাধ্যমে একাউন্টে থাকা ১লাখ ১৬ হাজার টাকার মধ্যে চারটি নাম্বারে ৯০ হাজার ট্রান্সফার করে নিয়ে যায়।
বিষয়টি ওই গৃহবধূ খাদিজা বেগম উপলব্ধি করতে পেরে কল কেটে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, কিছু বুঝে উঠার আগেই প্রতারক চক্রটি টাকা ট্রান্সফার করে নেয়।

তারপর দিন আবারও বিভিন্ন কৌশল অবলম্বন করে মুঠোফোনে কল দিয়ে আবারো টাকা ট্রান্সফার করে নেয়ার চেষ্টা করে। তার আগেই ওই গৃহবধূর শশুর মোস্তফা কামাল বিষয়টি বুঝতে পেরে একাউন্টে থাকা ১৬ হাজার টাকা উত্তোলন করেন।

মোস্তফা কামাল বলেন আমাদের মতো আর কেউ যেনো প্রতারক চক্রের খপ্পরে না পড়ে। এছাড়াও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে যেনো প্রতারক চক্রটি আইনের আওতায় নিয়ে আসে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত