চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই নেতার ২ বছরের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ | ৩:৩০
Link Copied Successfully!
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। তবে আদালতে ইসমাইল হোসেন পাটওয়ারী উপস্থিত থাকলেও জুনায়েদ জুকি অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন। মামলা নং-৫৩৫/১৭।
জানা যায়, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে গ্রেফতার করেন। পরে তাদের জামিনে মুক্তি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন আক্তার হোসেন। আসামীপক্ষের আইনজীবি ছিলেন হারুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম জানান, চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলায় সাজা হয়েছে। এটি একটি গায়েবী মামলা। এর কোন সততা নেই। ন্যায় বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা