নিবন্ধন ছাড়াই চলছিল ইউনাইটেড মেডিকেলের চিকিৎসা কার্যক্রম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৪ | ১:০৭
Link Copied Successfully!

সুন্নাতে খতনা করাতে গিয়ে পাঁচ বছর বয়সী শিশু আয়ানের মৃত্যুর পর আলোচনায় আসা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় কোনো নিবন্ধন ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

এ অবস্থায় তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা অবৈধ, এমনকি নিবন্ধন ছাড়াই শিশু আয়ানকে চিকিৎসা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

তিনি জানান, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর স্বপ্রণোদিত হয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই আমরা এই মুহুর্তে ইউনাইটেড মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে তদন্ত কার্যক্রম শেষ হলে অবশ্যই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

 

বিজ্ঞাপন

সুন্নাতে খতনা করাতে গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটি আয়ানকে। অনুমতি ছাড়াই ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নতে খতনা করান চিকিৎসক। এরপর আর জ্ঞান ফেরেনি তার। অস্ত্রোপচারের সময় অবস্থা বেগতিক দেখে সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ থেকে আয়ানকে পাঠানো হয় গুলশান-২ ইউনাইটেড হাসপাতালে। সেখানে টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত রোববার মধ্যরাতে না ফেরার দেশে চলে যান শিশু আয়ান।

তার মৃত্যুর পর আলোচনায় আসে হাসপাতালটি। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদফতর জানান নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল হাসপাতালটি।

 

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, ‘ইউনাইটেড মেডিকেল কর্তৃপক্ষ যদিও নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু তাদের আবেদন ত্রুটিযুক্ত। তাদেরকে আবারও যথাযথভাবে আবেদন করতে হবে। কিন্তু এখন যেহেতু নিবন্ধন নেই, তাদের চিকিৎসা কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই।’

এদিকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক ডা. সাঈদ সাব্বির ও ডা. তাসনুভা মাহজাবিনের আটকসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতরের গেটে মানববন্ধন করে শিশুর পরিবার ও স্বজনরা।

 

এ সময় তারা বলেন, শিশু আয়ান হত্যার মতো এসব ঘটনা এখন আমাদের দেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছু ব্যবসায়ী ডাক্তার এবং কর্তৃপক্ষের কারণে দিন দিন অনেক পরিবার তাদের স্বজন হারাচ্ছে। এমনকী এসব ঘটনায় স্বজনরা সুষ্ঠ বিচারও পাচ্ছে না, ফলে এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমরা সরকারের কাছে এর সুষ্ঠু এবং ন্যায়বিচারের দাবি করছি, যাতে এমন ঘটনা আর কোনো চিকিৎসক বা কর্তৃপক্ষ করতে সাহস না পায়।

সূত্র: Dhaka Mail

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর