নির্বাচন নিয়ে চায়ের দোকানে আ.লীগ-যুবলীগের সংঘর্ষ!

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৪ | ৫:০৬
Link Copied Successfully!

চায়ের দোকানে বসে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির ঘটনা কেন্দ্র করে ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

অভিযোগে এসএম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজগেট এলাকার জনৈক আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা জানান, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের।

বুধবার সকালে তিনি আবুল বাশারের চায়ের দোকানের সামনে গেলে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার গায়ে কেটলির গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে মামুন গাজীর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম বলেন, তিনিসহ তার স্বামী সবাই নৌকার সমর্থক। বুধবার সকালে পূর্ব বিরোধ কেন্দ্র করে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেন। একপর্যায়ে আবুল বাশারের চায়ের দোকানের কেটলির গরম পানি তার স্বামীর ওপর ছুড়ে মারেন। এতে তার স্বামীর হাত ঝলসে যায়। তারাও থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব