মতলব দক্ষিণে নৌকার মাঝি হলেন বি.এইচ.এম. কবির আহমেদ

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২০ | ৯:৩১
Link Copied Successfully!

সকল যল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকার মাঝি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। ২১ সেপ্টেম্বর ধানমন্ডি দলীয় মনোনয়ন বোর্ডের একসভায় একক প্রার্থী হিসেবে বিএইচএম কবির আহমেদকে চ‚ড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


এদিকে, বিএইচএম কবির আহমেদ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এছাড়া তিনি চাঁদপুর জেলা ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মতলববাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসব দেখা যায়। উল্লেখ্য, উপ-নির্বাচনটি আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা