ভোটের মাঠে ৭২ ঘণ্টা নজর রাখবে মনিটরিং সেল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৩ | ৬:২০
Link Copied Successfully!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো কিছুর কমতি রাখছে না কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোটের মাঠের পরিস্থিতিতে বিশেষ নজর রাখতে ৭২ ঘণ্টার জন্য মনিটরিং সেল গঠন করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের মাঠের পরিস্থিতিতে নজর রাখতে কেন্দ্রীয় ও সাব মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই মনিটারিং সেলে মোট ৩০৫ জন দায়িত্ব পালন করবেন এবং প্রতি দেড় ঘণ্টা পর পর নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে।

কেন্দ্রীয় মনিটরিং সেলে নির্বাচন কমিশন সচিবালয়ের ৩ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন, পুলিশের ১ জন, র‌্যাবের ১ জন, বিজিবির ১ জন, আনসার/ভিডিপির ১ জন, সশস্ত্র বাহিনীর ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর ২ জনসহ মোট ১১ জন দায়িত্বে থাকবেন। মনিটরিং সাব সেলে ৩০ জনসহ মনিটরিং সেলে মোট দায়িত্ব পালন করবেন ৩০৫ জন।

বিজ্ঞাপন

এ ছাড়া, সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা এই মনিটরিং সেলের আওতাভুক্ত হবে।

মনিটরিং সেলের কার্যপরিধির মধ্যে রয়েছে— নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মনিটরিং সেল পরিচালনা করা হবে।

দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই-বাছাই করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে দেড় ঘণ্টা পর পর জানাবে এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠাবে।

বিজ্ঞাপন

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর