মতলব উত্তরে আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষায় অনুষ্ঠিত

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৩ | ৭:১২
Link Copied Successfully!
মতলব উত্তরে আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালেে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ইবনাল মঈন আহম্মেদ রিপন, সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রণতক রিয়াজুল হক জিয়া, অন্যান্য সদস্য ও কিন্ডারগার্টেনের শিক্ষকগন।
আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জিয়া জানান, ১২টি প্রতিষ্ঠান থেকে ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে নার্সারী থেকে ৭৫, কেজি ওয়ান ৪৭, কেজি টু ৫৭, কেজি থ্রি -৬৬, কেজি ফোর ৬২ এবং কেজি ফাইভ থেকে ৩২ জন।
অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান গুলো হলো- সান সাইন কিন্ডারগার্টেন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন, বিভা কিন্ডারগার্টেন, কচিকাঁচা কিন্ডারগার্টেন, মিজান কিন্ডারগার্টেন, অনির্বাণ কিন্ডারগার্টেন, ইমামপুর উত্তর কিন্ডারগার্টেন, হানিরপাড় কিন্ডারগার্টেন, মান্দারতলি প্রী ক্যাডেট কিন্ডারগার্টেন, গোল্ড বেঙ্গল কিন্ডারগার্টেন, চর উমেদ আইডিয়েল কিন্ডারগার্টেন ও বর্ণমালা কিন্ডারগার্টেন।
এসময় আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইবনাল মঈন আহাম্মেদ রিপন বলেন, আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা