বগুড়ায় গানের তালে ‘গরুর র‍্যাম্প শো’

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৩ | ৬:৪০
Link Copied Successfully!

বগুড়ায় গানের তালে গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই র‌্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীর সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরাও তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন। পরে র‍্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান। 

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিএমএসএস বিনোদন পার্কে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায়’ এ র‍্যাম্প শোর আয়োজন করা হয়।

শুক্রবার সকাল থেকেই ২১৬টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, দুম্বাসহ অন্যান্য শখের পশু নিয়ে প্রদর্শনী শুরু করেন খামারিরা।

বিজ্ঞাপন

খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু মেলায় দেখা গেছে। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়াও শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।

রিয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনেক মেলা দেখেছি কিন্তু এই প্রথম গরু মেলা দেখলাম। এত বড় বড় গরু জীবনেও দেখিনি। এই মেলায় এসেই গরুর বিভিন্ন প্রজাতির নাম জানলাম এবং তাদের চিনলাম।’

শুভ্রা বিশ্বাস নামে গৃহিণী বলেন, ‘সকালে ছেলেমেয়েকে নিয়ে গরু মেলায় এসেছি। বাড়ির কাছেই মেলা হচ্ছে, তাই এই সুযোগ মিস করিনি।’

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে আসা আল আয়মান এগ্রোর মালিক মাসুদ রানা বলেন, ‘ছয়টি গরু এবং কয়েকটি দুম্বা ও লুম্বা নিয়ে মেলায় এসেছি। এই প্রথম কোনো গরু মেলায় অংশ নিয়েছি।’

বিজ্ঞাপন

সুরা এগ্রো ফার্মের মালিক রাকিবুল ইসলাম বলেন, ‘এই মেলার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারিদের সঙ্গে উচ্চ পর্যায়ের খামারিদের নতুন সম্পর্কের মাত্রা যুক্ত হবে। এতে করে খামারিরাই লাভবান হবেন।’

বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘মেলায় উত্তরবঙ্গের ১৬টি জেলার খামারিরা তাদের বিভিন্ন জাতের গরু নিয়ে এসেছেন। এখানে মোট ২১৬টি স্টল রয়েছে। মেলার প্রধান আকর্ষণ গরুর র‍্যাম্প শো। যা ইতোমধ্যে একবার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র‍্যাম্প শো চলবে।’

এর আগে বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারি।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর