দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন দোয়া অনুষ্ঠিত 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২৩ | ৭:০১
Link Copied Successfully!
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ছেংগারচর পৌরসভা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও মরহুম দিপু চৌধুরীর পিতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি বলেন, পিতার কাঁধে পুত্রের লাশ যে কত ভারী পুত্রহারা একজন পিতাই বুঝে। যে পিতা নিজ প্রানপ্রিয় পুত্রের লাশ কাঁধে বহন করেছেন একমাত্র তিনিই জানেন এর বার কতটুকু। কোলে পিঠে করে বড় করা কলিজার টুকরো সন্তান হারানো বিচ্ছেদের যন্ত্রণা যে কতটা তীব্র সেই জানে যে হারায়। মহান আল্লাহর কাছে দোয়া করি সে যেনো জান্নাতবাসী হয়।
তিনি আরো বলেন, আপনারা সবাই দিপুর জন্য দোয়া করবেন। মিলে মিশে থাকবেন। রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে কেউ ঝগড়া বিবাদ করবেন না।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্ত্বে ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদদুল হোসেন চৌধুরী রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক চৌধুরী মাহি।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও আওয়ামীলীগ নেতা মিয়া মো. জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সদস্য আহসান হাবিব হাসান, পৌর যুবলীগের সভাপতি আমিনুল বেপারি, সাধারণ সম্পাদক জাকির খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ, সাবেক সাধারন সম্পাদক আলী নুর বেপারি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বেপারি, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম অপুসহ পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার সম্পাদক চিলেন।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর মারা যায়।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব