
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
এরপর প্রধানমন্ত্রী সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।


এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা পৌনে ১টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। বিকাল ৪টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে নেতাকর্মীরা বেশ উৎফুল্ল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী এবার কোনো রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
E/N








