মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিভিকাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৩ | ৭:৫২
Link Copied Successfully!
মতলব উত্তরে মাথাভাঙ্গা স্পোট্টিং ক্লাব কর্তৃক টিভিকাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় হানিরপাড় একাদশ বনাম মিলারচর জুনিয়র একাদশ প্রতিদন্ধীতা করেন। এতে মিলারচর জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়।
এ সময় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম তুর্যর, শাহাদাত হোসেন সরকার, আলী আহাম্মদ মাস্টার, আল-আমীন মাস্টার, সমাজ সেবক গোলাম দস্তগীর, দুলাল ঢালী প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। আমরা চাই যুব সমাজ প্রতিটি গ্রামে এরকম খেলার আয়োজন করবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক, ইমন সরকার, জিহাদ হোসেন, নূরনবী, নাদিম ফয়সাল আহম্মেদ, সাব্বির হোসেন।
উল্লেখ্য খেলায় ৩২টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় হানিরপাড় একাদশ বনাম মিলারচর জুনিয়র একাদশ অংশ গ্রহণ করেন। খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে হানিরপাড় একাদশকে-২-৩ গোল হারিয়ে মিলারচর জুনিয়র একাদশ দল জয়লাভ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব