মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৮:৫৮
Link Copied Successfully!
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে লাঙ্গলের মনোনয়নপত্র দাখিল করেন এমরান হোসেন মিয়া।
বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এমরান হোসেন মিয়া জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি। সে চাঁদপুর -২ আসনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পাটির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পাটির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গাজী, উপজেলা যুবসংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলের পর এমরান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, মতলব উত্তরে যে উন্নয়ন হয়েছে তার মূল স্তম্ভের দাবীদার জাতীয় পাটি। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোধা স্বেচ প্রকল্প ও বেরীবাদ জাতীয় পাটির তৎকালীন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ করেছেন। তখন যদি তিনি এই কাজ না করতেন তাহলে আজ এতো উন্নয়ন হতো না।
তিনি আরো বলেন, জাতীয় পাটির আমলে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। জাতীয় পাটির উপর এখনো মানুষের আস্থা আছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা