বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষকদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৩ | ৭:০৫
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাদের সহযোগিতার জন্য বিমানবন্দরে হেল্পডেস্ক খোলা হবে। আগামী ১৫ ডিসেম্বরের পর তাদের তালিকা চূড়ান্ত করা হবে।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে সভায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা, আবাসন সেবাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।সভায় যে সকল বিদেশি নিজেদের খরচে আসবেন, তাদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং আমন্ত্রিতদের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে কত সংখ্যক বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথি আসছেন, তা চূড়ান্ত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সকল বিদেশির নিরাপত্তার পাশাপাশি যারা নিজ খরচে আসবেন; তারা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন সে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা করা হয়েছে।

সভায় বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, এ সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা আছে, তা অনুসরণ করে যারা নিজ খরচে পর্যবেক্ষণ করতে চান তাদের আগমন এবং ইসি থেকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রিত অতিথিদের একটি নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। বিদেশিদের জন্য বিমানবন্দরে একটা হেল্পডেস্ক স্থাপন করা হবে। যাতে সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত হোটেলে যেতে পারেন অতিথিরা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট হোটেলগুলোতেও নির্বাচনসংক্রান্ত তথ্যের জন্য হেল্পডেস্ক থাকবে। সভায় হোটেলগুলোর নাম চূড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ইতিমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছেন। আর ৩৮টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কতজন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সেটা চূড়ান্ত হওয়ার পর নিরাপত্তাব্যবস্থার বিষয়টি চূড়ান্ত করা হবে। কারণ অতিথি প্রধান নির্বাচন কমিশনার হলে এক রকম আর সচিব হলে আরেক রকম হবে। আবার নির্বাচন কমিশনার হলে নিরাপত্তা এক রকম হবে।কাজেই কারা আসবেন, তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। তবে তাদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই সুন্দরভাবে করা হবে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর