হাঁস-মুরগির বিষ্ঠায় বড় হচ্ছে মাছ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৩ | ৬:৫৬
Link Copied Successfully!
মতলব উত্তরে অধিকাংশ ফিশারিজ, পুকুর ও দিঘিতে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে হাঁস-মুরগির বিষ্ঠা। রাসায়নিকযুক্ত বিষ্ঠা খেয়ে বড় হচ্ছে মাছ। এসব খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন মানুষ।
মাছের খাদ্য হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও মানে না কেউ। উপজেলা মৎস্য কার্যালয় বলছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের অভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান সফল হচ্ছে না। প্রায় ৬০ ভাগ পুকুর ও দিঘিতে মাছের খাদ্য হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহার করা হয়।
বিভিন্ন পথে দেখা যায়, সড়কের দুই পাশে হাঁস-মুরগির বিষ্ঠা স্তূপ করে রাখা হয়েছে। দুই পাশের শতাধিক ফিশারিজে মাছের খাবার হিসেবে এসব বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন উপজেলার ফিশারিজগুলোতেও দেখা যায় একই চিত্র। জমে থাকা বিষ্ঠার দুর্গন্ধে নাকাল পথচারীরা। সড়কের পাশে একটার পর একটা বড় বড় বিষ্ঠার স্তূপ উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। অতিগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রোগীদের আসা-যাওয়া করতে হয়। বিষ্ঠার দুর্গন্ধে সড়কে চলাচলকারীরা অতিষ্ঠ হয়ে পড়ছেন।
নাম না প্রকাশ করার শর্তে ফিশারিজ মালিক বলেন, মানুষ তো কত কিছু খেয়ে হজম করে ফেলতেছে! মাছের খাদ্য হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, তা আমার জানা নেই।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, মুরগির বিষ্ঠার অ্যান্টিবায়োটিক রেসিডিউ, ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াসহ বিভিন্ন ধরনের ডিজি ইনফেকট্যান্ট থাকে। মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করলে সেগুলো পরে মানবদেহে প্রবেশ করে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, ফিশারিজ, পুকুর ও দিঘিতে মাছের খাদ্য হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহারের বিষয়ে আমি অবগত আছি। এ বিষয়ে মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া আছে। নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা