অবরোধে ঝুঁকিমুক্ত যাতায়াতের নিশ্চয়তা চান শিক্ষার্থীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৩ | ৫:২৫
Link Copied Successfully!

অবরোধ কর্মসূচি চলাকালে ঝুঁকিমুক্ত নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (‌২৩ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে মিরপুর সড়কে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের ‘নিরাপদ ও নিশ্চিত শিক্ষাঙ্গন, দেশ ও জাতির উন্নয়ন’, ‘শান্তি চাই, নিরাপত্তা চাই’, ‘ঝুঁকিমুক্ত যাতায়াতের নিশ্চয়তা চাই’, ‘হরতাল ও অবরোধ মুক্ত শিক্ষাঙ্গন চাই’, ‘নির্বিঘ্নে ক্লাসে যেতে চাই, নিরাপদ শিক্ষাঙ্গন চাই’ প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক অস্থিরতা, অবরোধ ও হরতালে মতো কর্মসূচির কারণে আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। হরতাল অবরোধ চললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নয়। ফলে জীবনের শঙ্কা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হচ্ছে। আবার সকালে দূর থেকে অনেকেই গাড়ি না পেয়ে আসতে পারছে না। সবাই পড়াশোনায় পিছিয়ে পড়েছি। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কার্যক্রম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্ত ঘোষণার দাবি জানাই।

মেসবাহ উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, অবরোধের কারণে কলেজের বাস বন্ধ। আমরা সময় মতো ক্লাসে পৌঁছাতে পারছি না। এমন অবস্থা চলতে থাকলে পরীক্ষায় এর প্রভাব পড়বে। শিক্ষাপ্রতিষ্ঠান কেন রাজনৈতিক কর্মসূচির আওতায় থাকবে? সাধারণ শিক্ষার্থীরা কেন এসব সমস্যার ফল ভোগ করবে? আমরা পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ চাই।

দল-মত নির্বিশেষে সুন্দর দেশ গঠনের জন্য শিক্ষা পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার এমন মন্তব্য করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইউসুফ। তিনি বলেন, সময়মত সিলেবাস শেষ করার জন্য আমাদের একাডেমিক ক্যালেন্ডার রয়েছে। বিশেষ করে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাসের সকল পড়াশোনা শেষ করিয়ে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করাতে হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাহীনতা এবং দুশ্চিন্তার কারণে অনেকেই নিয়মিত ক্লাসে আসতে পারছেন না। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুন্দর পরিবেশ বজায় থাকাটা খুবই জরুরি।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের বাস বন্ধ রাখার বিষয় তিনি বলেন, নিরাপত্তাজনিত অনেকগুলো কারণ মাথায় রেখেই কলেজের বাস বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা চেষ্টা করছি বিষয়টি নিয়ে কাজ করার। সহসাই এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ