বলাখাল চন্দ্রবান বালিকা উবি’র পক্ষ থেকে গোলাম ফারুক ‍মুরাদকে সংবর্ধনা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৩ | ৯:৩০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় গোলাম ফারুক মুরাদকে সংবর্ধনা প্রদান করেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার বিকালে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য বাবু সমীর লাল দত্ত, রাধাকান্ত দাস রাজু, কামরুল ইসলাম খান, সুবাস চন্দ্র সরকার, কামরুন নাহার রেখা ও মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় নিয়োগকৃত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কুমার পাল, সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, বেগম নূরে হাসিনা, মো. শাহাদাত হোসেন, শিবানী রানী আইচ, মো. সাইফুদ্দীন, মো. শরীফুল ইসলাম, মো. ইলিয়াছ হোসেন, মো. হাবিবুর রহমান, মো. জিল্লুর রহমান, প্রফুল্ল চন্দ্র সরকার, মারজানা পলিসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গাজী মাঈনুদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

গেলো ২১ নভেম্বর, মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ এবং উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষনা করে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞাপন

একই দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গোলাম ফারুক মুরাদকে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা প্রদান করে। এদিন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-০১ শাখার উপ-সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২