নবাগত ইউএনওর সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

Default User
শান্তুু ধর ,কচুয়া
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৩ | ১১:০৮
Link Copied Successfully!

নবাগত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান এর সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সহ-সভাপতি আতাউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুছ, আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, শান্তুু ধর, মো. রাসেল, প্রচার সম্পাদক মো. নাছির উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সঞ্জীব ভৌমিক অপু, নির্বাহী সদস্য শ্যামল কান্তি ধর, মো. হারুন অর রশিদ, মো. আবু হানিফ, সদস্য সৈয়দ আরাফাত ছামী, ফরহাদ বকাউলসহ প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনার শুরুতে নবাগত ইউএনও মো. ইকবাল হাসানকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় আমি ডেইলি স্টার পত্রিকায় রিপোটিং করতাম। সাংবাদিকদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাঈম ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো। সরকারের উন্নয়নমূলক কাজে ও কল্যানে আমরা কাজ করছি। আপনারা সমাজের উন্নয়নমূলক কাজ জনগণের কল্যানে পত্রিকার মাধ্যমে প্রচার করেন। আপনাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য একই রকম। আপানাদের সর্বোচ্চ সহযোগিতা চাই।

বিজ্ঞাপন

কচুয়াকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই আপনাদের সহযোগিতায়। আপনারা হলেন সমাজের দর্পণ ও লালনের আরশি নগর। সারা দেশের মানুষ কচুয়াকে পজেটিভ হিসেবে চিনবে এটা আমি আপনাদের কাছ থেকে আশা করছি। আপনাদের কোন উন্নয়নমূলক কর্মকা- থাকে আমাকে বলবেন সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আপনাদের এমপি হলেন বাংলাদেশে লিজেন্ড। আপনাদের এমপি এবং আপনাদের সহযোগিতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের বিকল্প নাই। কচুয়াকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। প্রসঙ্গতঃ ইউএনও মো. ইকবাল হাসান রাঙ্গামাটির জেলার বরকল উপজেলা থেকে বদলী হয়ে কচুয়া উপজেলায় যোগদান করেন। কুমিল্লা জেলার অধিবাসী ইউএনও মো. ইকবাল হাসান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা