
অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার প্রতিবাদ মিছিল


হাজীগঞ্জে অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রাব্বি নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে মিছিল বের পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারের শেখ সিটি মার্কেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে সমাপ্তি হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রবিবার থেকে ৪৮ঘন্টার অবরোধে বিরুদ্ধে আধা ঘণ্টার আল্টিমেটামে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি’র নেতৃত্বে শতাধিক নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল সম্পন্ন হয়।


মিছিল শেষে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ’কে অশান্ত করার জন্য জামায়াত-বিএনপি’র প্রেতাত্মারা সারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে যারা ছিনিমিনি খেলে, যারা বাংলাদেশের বিরুদ্ধের ষড়যন্ত্র করে
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ যখন একটি উন্নয়নের শিকড়ে সে উন্নয়ন’কে ব্যহত জরার জন্য যারা রাজপথে অগ্নিসংযোগ পেট্রোল বোমা নিয়ে সাধারণ মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার ছিলো আগামীদিনেও সোচ্চার থাকবে।








