হাজীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : আহত তিন : আটক ৭

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৩ | ১১:৪৪
Link Copied Successfully!

অবরোধের প্রথম দিনে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতি সহ তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার সকাল নয়টার সময় হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিএনপি- আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সী, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব সহ তিনজন আহত হয়েছে।

এ সময় হাজীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানায়, সকাল ৯ টার দিকে বিএনপি কর্মীরা হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা মিছিল পিকিং করে। এক পর্যায়ে যানবাহন বন্ধ হয়ে যায়। তারপর স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরাও তা প্রতিরোধ করতে আসে। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

এদিকে নাশকতা এড়াতে গত ২৪ ঘন্টায় হাজীগঞ্জে ৭ বিএনপি নেতা কর্মীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, নাশকতা এড়াতে সাত বিএনপি নেতা কর্মী কে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আরাদিন লারা, যুবদল নেতা শাহ আলম ও ইমাম হোসেন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দুপুর ১২ টায় রিপোর্ট লেখা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা