শুক্র ও শনিবার চাকরির যেসব পরীক্ষা স্থগিত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৩ | ৪:৫৮
Link Copied Successfully!

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা। তবে একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে চাকরিপ্রার্থীরা। ইতোমধ্যে ওই দিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া কাল শুক্রবারের চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আগামী শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞাপন

চাকরিদাতা প্রতিষ্ঠানের কেউ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচির কারণেই চাকরির পরীক্ষাগুলো স্থগিত করার কথা বলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রাজনৈতিক কারণকেই পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে দেখিয়েছেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের অনুরোধে মানবিক বিবেচনায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া তারা পরীক্ষা দিতে এসে কোনো ঝামেলায় পড়ুক, তা তারা চান না। তাই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ডাক বিভাগের ৮টি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে পোস্টমাস্টার জেনারেলের একজন কর্মকর্তা বলেন, ‘প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেক প্রার্থী ই-মেইলে ও ফোনে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পরীক্ষা পেছানোর জন্য। সব প্রার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এজন্য আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো। বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার অপারেটর পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, পিএ একজন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্যপদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মো. সাঈদুর রহমান খান বলেন, ‘জনতা ব্যাংকের শুক্রবারের পরীক্ষাটি স্থগিত করা হয়নি। তবে শনিবারের সমন্বিত আট ব্যাংকের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনে যাদের পরীক্ষা ছিল, তা স্থগিত করে নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু