বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৩ | ৪:৫২
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপী বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আগামী শনিবার (২৮ অক্টোবর) শান্তি ও উন্নয়নের সমাবেশ সফল করার লক্ষ্যে কচুয়ায় পৌর শহর আওয়ামী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গনের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রস্ততি সভা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিতারা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ খান, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিটন মুন্সী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কাদলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবুল হাসানাত ফরহাদ, কড়‌ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বক্কর মিয়াজী, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন,
গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ পৌর আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি আগের মত দেশকে অশান্তি আর জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যেতে চায়, তারা স্বপ্ন দেখে এসব করে তারা ক্ষমতায় যাবে, বঙ্গবন্ধুর কণ্যাকে কঠাক্য করে বাজে বাজে স্লোগান দেয় তারা, এবার আর তাদেরকে ছাড় দেয়া হবেনা, বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের সংগঠন । সকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তত। সভায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের মৃত্যুতে শোক প্রস্তাব ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা