কনের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বিয়ে বাড়িতে নরসিংদীর বর মাসুম

নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!

হেলিকপ্টারে চড়ে কচুয়া উপজেলায় এলেন নরসিংদীর বর কচুয়ার জামাই মাসুম। কনের ইচ্ছা পূরণ ও সখের বশতি হয়ে মালদ্বীপ প্রবাসী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাতপাইকা গ্রামের মজিবুর রহমানের ছেলে ব্যবসায়ী মাসুম মৃধা ঘণ্টায় ৭২ হাজার টাকা ব্যয়ে হেলিকপ্টারে চড়ে কচুয়ায় আসেন।

পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল বুধবার। ওই বেলা ২টার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে মাসুম মৃধা তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাশের একটি খালি মাঠে অবতরণ করেন। অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন কনের বাড়িতে।

হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে কনের পক্ষ এলাকার লোকজন নিয়ে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবাগত জামাইকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বর মাসুম মৃধা বলেন, আমার এবং আমার হবু স্ত্রীর ইচ্ছে ছিলো হেলিকপ্টারে চড়ে বিয়ে করা। তাই বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন আমাদের খুব আনন্দ লাগছে। মেয়ের বাবা তাজুল ইসলাম জানান, আত্মীয়স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি মেয়েকে। নোয়াগাঁও গ্রামের মধ্যে এই প্রথম আমাদের মেয়ে সুমাইয়াকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।

এসময় কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন, ফরিদ মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা