
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
Link Copied Successfully!


কচুয়া উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে কচুয়া জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
পরে স্কুল কলেজের শিক্ষার্থীদের হাত ধোঁয়ার নানা কৌশল প্রদর্শন করা হয় এবং হাত ধোঁয়ার কৌশল শিখানো হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার( ভুমি) ইবনে আল জায়েদ হোসেন , ওসি ইব্রাহীম খলিল,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাসান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রমুখ।








