কচুয়া প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৩ | ৭:১৪
Link Copied Successfully!

কচুয়ায় প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় তিনি বলেন, সংবাদপত্র যেকোন স্বাধীন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কচুয়ার সাংবাদিকরা কচুয়ার উন্নয়নে নীতিগতভাবে গঠনমূলক ও কল্যাণ মূলক ভাবে কাজ করে যাচ্ছে। কচুয়া প্রেসক্লাবকে আমরা কখনো নিজের এবং কারো স্বার্থে ব্যবহার করি নাই এবং কারো গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার সংবাদপত্র ও সংবাদকর্মীদের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারনে সংবাদকর্মীগণ স্বাধীনভাবে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অসংগতি গুলো তুলে ধরতে পারছেন। কোন অপশক্তি বা দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের বাকরুদ্ধ করতে পারবে না।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, মফিজুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, আমির হোসেন, মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, শান্ত ধর , মোঃ রাছেল, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জিব ভৌমিক অপু, কার্যনির্বাহী সদস্য আঃ জব্বার বাহার, আরিফুল ইসলাম দিপু, হারুন অর রশিদ, আবু হানিফ, সম্মানিত সদস্য জিসান আহমেদ পাটওয়ারী, ফরহাদ বকাউল, সৈয়দ আরাফাত ছামী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

 

অনুষ্ঠান শুরুতে কচুয়া প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা