ইউপি সদস্য’কে মারধরের ঘটনায় জড়িতদের বিচার চান এলাকাবাসী

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৩ | ৭:১৪
Link Copied Successfully!

হাজীগঞ্জে ইউপি সদস্য নজরুল ইসলাম’কে মারধর করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ কেন্দ্রীয় নূরানী ঈদগাঁ ময়দান মাঠে স্থানীয়দের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক জনগণের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত ইউপির সদস্য নজরুল ইসলাম অন্যায়ের প্রতিবাদ করায় মারধরের শিকার হতে হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা তুলে ধরে এলাকাবাসী জানান, দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু তাহের ইউপি সদস্য নজরুল ইসলাম’কে ডেকে নিয়ে পরিষদের ভিতরে ব্যাপক মারধর করে। এমন একটি ন্যাক্কারজনক ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও সুরাহা করা হচ্ছে না।

ভুক্তভোগী ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, মাতৃকালীন ভাতার কার্ড বন্টন নিয়ে প্যানেল চেয়ারম্যান জহির কাজী’র সাথে কথা-কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান আবু তাহের ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে গেলে তার নেতৃত্বে অলিউল্যাহ, শরিফ, মামুন(ড্রোন), এমরান হোসেন, কালা মামুন, আহাদ, মোশাররফ সহ অজ্ঞাত কয়েকজন মিলে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

ইউপি চেয়ারম্যান আবু তাহেরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা