
গন্ধর্ব্যপুর ইউনিয়নের বিএনপি নেতা শাহজাহান আর নেই
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াজী ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার রাত দুইটায় তিনি ঢাকা বারডেম হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। জীবদ্দশায় তিনি অবিবাহিত ছিলেন।
শাহাজাহান মিয়াজী ইউনিয়ন বিএনপির দুইবার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পালিশার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছিলেন।


বুধবার বিকালে তার নিজ বাড়ি পালিশারায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।








