শেখ হাসিনার নেতৃত্বে গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৩ | ৯:৩৫
Link Copied Successfully!
পরিকল্পনা প্রতিমন্ত্রীর ড. শামসুল আলম  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে পারি আমরা সবাই উন্নয়নে রূপকার শেখ হাসিনার পক্ষেই আছি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে মতলব উত্তর বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে।
শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ড. শামসুল আলম এ সব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রজেক্ট ডিরেক্টর শহীদ আতাহার হোসেন।
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক আব্দুল হালিম সভাপতিত্বে সিনিয়র ষ্টেশন অফিসার চাঁদপুরের আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, কুমিল্লার সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা