শাহরাস্তির কৃতিসন্তান এডিসি মুজিব পাটওয়ারীর এমফিল ডিগ্রি লাভ

ফয়েজ আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩ | ৫:৪২
Link Copied Successfully!

শাহরাস্তির কৃতি সন্তান, ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মুজিব আহম্মদ পাটওয়ারী ঢাবি থেকে এমফিল ডিগ্রী লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম গত বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিগ্রি অর্জনের বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানা যায়, তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত সমাজবিজ্ঞান বিভাগের অধীনে এ ডিগ্রি লাভ করেছেন। মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ৩৪তম বিসিএস এ পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের এএসপি (সদরদপ্তর), ডিএমপি’র ভিভিআইপি প্রটেকশন বিভাগে সহকারি কমিশনার, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার, ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারি কমিশনার ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ইতোপূর্বে তিনি পুলিশ বাহিনীতে দৃষ্টান্তমুলক ভাল কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ-২০২২ পুরষ্কার পেয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশে ২ বার ও মোহাম্মদপুর জোনে টানা ১০ বার সহ শ্রেষ্ঠ সহকারি কমিশনার হিসেবে তিনি ১২ বার পুরষ্কার লাভ করেছেন।

শিক্ষাজীবনে তিনি শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিষয়ে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দাম্পত্য জীবনে তিনি বিবাহিত ও ১ কন্যা সন্তানের জনক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব