কচুয়ায় সুলতানা শিশু নিলয় উদ্বোধন

নাছির উদ্দিন
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩ | ৩:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় সুলতানা শিশু নিলয় উদ্বোধন করা হয়েছে। সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এম.পি মহোদয়ের সহধর্মিণী সিতারা আলমগীরের অর্থায়নে ও আনন আশেক আরেফিনের তত্বাবধানে প্রতিষ্ঠানটির কাজ সমাপ্ত শেষে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে ফিতা কেটে তিন তলা বিশিষ্ট শিশু নিলয় ভবনটি উদ্বোধন করেন ড. সিতারা আলমগীর।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত শিশু নিলয়ে এলাকার পাঁচ শতাধিক এতিম ও অসহায় বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সুবিধা দিয়ে আসছে। কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম এতিম বাচ্চাদের দেখ ভালের জন্য সবসময় নিজেকে নিয়োজিত থাকেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩০ জন এতিম ও অসহায় বাচ্চার সকল ভরনপোষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সুলতানা শিশু নিলয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,ড. সিতারা আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, অধ্যক্ষ মিজানুর রহমান, আনন আশেক আরেফিন, মো. শামীম ও অত্র প্রতিষ্ঠান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে অধ্যয়নরত মো. রিয়াদ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা