মিরপুরে সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ | ১:০৭
Link Copied Successfully!

রাজধানীর মিরপুরে সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই রুহুল আমিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কমার্স কলেজের সামনে থেকে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একজনকে গুরুতর অবস্থায় শিশু হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ১ বছরের এক শিশু, নারী ও দুই পুরুষ রয়েছে। আহত ৬ মাসের এক শিশুকে মিরপুর দুই নম্বর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিহত চারজনের মধ্যে তিনজন এক পরিবারের। তারা হলেন, মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের তার ছেলে হোসাইন। আর অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন। পপুলার বিডিনিউজ, মিরপুর , ঢাকা

 

বিজ্ঞাপন

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা