ইলিশ নিয়ে বাড়ী ফেরা হলো না ব্যবসায়ীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ | ৯:৩৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. সেলিম পাটোয়ারী (৫৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত সেলিম পাটোয়ারী উপজেলার নারায়ণপুর পাটোয়ারী বাড়ির মৃত শহিদুল্লাহ পাটোয়ারীর ছেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের কালিভাংতি (রালদিয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় তার ছেলে ইব্রাহিম পাটোয়ারী। আহত ইব্রাহিম বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিম পাটোয়ারী উপজেলার নারায়ণপুর বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। বৃহস্পতিবার সকালে তিনি ইলিশ মাছ কেনার জন্য তার বড় ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে চাঁদপুরে যান। ইলিশ মাছ ক্রয় করার পর চাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের কালিভাংতি (রালদিয়া) এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে মতলব থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে সিএনজি অটোরিকশার নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সেলিম পাটোয়ারী। এসময় গুরুতর আহত হয় তার ছেলে মোটরসাইকেল চালক ইব্রাহিম পাটোয়ারী।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সেলিম পাটোয়ারী ও তার ছেলে ইব্রাহিম পাটোয়ারীকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেলিম পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন। ছেলে ইব্রাহিম পাটোয়ারী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে নিহত সেলিম পাটোয়ারীর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বাদ মাগরিব উপজেলার নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সম্মুখে হযরত ওমর রা. মাদরাসা মাঠে নিহত সেলিম পাটোয়ারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী। জানাজার নামাজের ইমামতি করেন নিহত সেলিম পাটোয়ারীর ছোট ছেলে জুনায়েদ পাটোয়ারী। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা