আ.লীগের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে তা হয়নি: নুরুল আমিন রুহুল এমপি

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ৬:৪৫
Link Copied Successfully!
সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত ৷
বুধবার  (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুৃষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. নুরুল আমিন রুহুল এমপি।
তিনি বলেন, স্বাধীনতার পর যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, অন্য কোন সরকারের আমলে তা হয়নি । বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় কোন উন্নয়নই হয়নি। বরং লুটপাট আর অরাজগতা হয়েছে। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে আবারও আওয়ামীলীগকেই ক্ষমতায় আনতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের পরিচানায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য মোঃ আলা উদ্দিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস, সাদুল্লাপুর ইউপি সচিব মোঃ মানিক মিয়াসহ আরো অনেকে ৷
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিবগণ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী