স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময় সভা

ছেংগারচর পৌরসভা হবে দুর্নীতিমুক্ত স্মার্ট পৌরসভা: লায়ন আরিফ উল্লাহ সরকার 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ৫:২৭
Link Copied Successfully!
ছেংগারচর পৌরসভা ছিল একটি অবহেলিত পৌরসভা ছিল। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করছি সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে। এই পৌরসভায় মাদক কারবারী থাকতে পারবেনা। পৌরসভার কোন কাজে অনিয়ম দুর্নীতি চলবে না। এ পৌরসভা হবে দুর্নীতিমুক্ত ও স্মার্ট  পৌরসভা।
চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময় সভায় ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার প্রধান অতিথির বক্তব্যে গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের ছেংগারচর পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কোন কাজ থেকে একটি পয়সাও পার্সেন্টেজ নিবো না। সিডিউল অনুযায়ী কাজ করতে হবে। এজন্য পৌরবাসী আপনারা আমার পাশে থাকবেন। কারন পৌরসভার সকল কাজে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া উন্নয়ন করা সম্ভব না। পৌরসভার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এগুলো বাস্তবায়ন হলে পৌরবাসী আর অবহেলিত থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালমা বেগম, নুরুন্নাহার, আকলিমা বেগম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারি, আমান উল্লাহ সরকার, আনোয়ার হোসেন, লায়ন জাহাঙ্গীর আলম, বোরহান উদ্দিন, হারিছ খান, শাহজালাল মুফতি, ছেংগারচর বাজার পৌর বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ এবং পরিচালনা করেন কাউন্সিলর শাহজাহান মোল্লা।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর যুবলীগ নেতা শাহিন মাস্টার, মিল্টন সরকার, পৌর যুব সংহতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল হুদা, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মো.সিয়াম হোসেন প্রমুখ।
এর আগে একটি র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি ছেংগারচর পৌরসভা থেকে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা