মোবাইল গেমে আসক্তিতে ধ্বংস হচ্ছে তরুনসমাজ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ | ৬:৪১
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার গ্রাম-গঞ্জের বিভিন্ন বাজারে এবং পাড়া মহল্লায়, দীর্ঘদিন থেকে এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে, উঠতি বয়সী তরুন ও স্কুল-কলেজের ছাত্ররা টাকার বিনিময়ে লুডু খেলে আসছেন। এই খেলাটি বর্তমানে সকল শ্রেণীর যুবকদের নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে। তাই অ্যান্ড্রয়েড ফোন আবিস্কারের ফলে জনগনের যতটা উপকার হয়েছে ঠিক ততটা অসুবিধাও বয়ে আনছে।
বর্তমান সময়ে যুবক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ও পকেটে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন, এসব ফোনে বিভিন্ন সফটওয়ার অ্যাপসের সাহায্যে লুডু, গেমস খেলাসহ নানা ধরনের কাজ করা যায়।
সম্প্রতি লুডু নামের একটি অ্যাপস খুব অল্প সময়ে বেশি পরিচিতি লাভ করেছে। এ লুডু কাগজের তৈরি লুডুর মত সহজেই খেলা যায়, বলে শিক্ষার্থীরা লুডু অ্যাপসটি ইনষ্টল করে খেলতে পারে। সহজলভ্য আর সহপাঠি নিয়ে খেলা যায় বলে বাজিতে আকৃষ্ট হচ্ছে অনেকে।
বিভিন্ন সূত্রে মাধ্যমে আজ সরজমিনে গিয়ে দেখা যায়, মোবাইল লুডু জুয়া মতলব উত্তর উপজেলা,ছেংগারচর পৌরসভা, ছাড়া ও অন্যসব ইউনিয়ন গুলোতে ভয়াবহ রুপ ধারন করতে যাচ্ছে।
বিষয়টি এমন পর্যায়ের দিকে যাচ্ছে যা ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা অসম্ভব হতে পারে, দুই তিন জন এক মোবাইল দেখলেই খেয়াল করে দেখা যাবে তারা টাকার বিনিময়ে মোবাইল লুডু খেলছে। গেম প্রতি ২০ টাকা থেকে শুরু করে জন প্রতি হাজার টাকা বাজীতে খেলছে, এই খেলা এক সাথে সর্বোচ্চ চারজন খেলা যায়।
অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন গ্রামাঞ্চলের তিনমাথা মোড়ে, পুকুর পাড়ে, চায়ের দোকানসহ বিভিন্ন স্থান বেছে নিয়ে খুব সহজেই একটি চক্র প্রায় দিনই এই লুডু জুয়ার আসর বসাচ্ছে। এই খেলার আসরে আকৃষ্ট হয়ে তরুন যুবকরা নিমিষেই হাজার হাজার টাকা হারছে বাজি ধরে, এবং দৈনন্দিন পড়াশুনা, কাজকর্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে এসব স্কুল, কলেজ পড়ুয়া তরুনরা লুডু নামক জুয়ার আসরে, ফলে একদিকে অর্থ অপচয় অন্যদিকে ধংস হচ্ছে তাদের মেধা ও জ্ঞান, অন্ধকারের দিকে যাচ্ছে উজ্জল ভবিষ্যৎ, নষ্ট হচ্ছে সময়। এভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌছাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
সানসাইন একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ জনি সরকার বলেন, মোবাইল জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। এর সাথে সবাই যার যার জায়গা থেকে সকল প্রকার জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সকল ধরনের জুয়া বন্ধে প্রশাসনের সহযোগিতা একান্ত জরুরি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা