মণে মণে আসছে সাগরের ইলিশ, তবুও কমছে না দাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৩ | ১১:০২
Link Copied Successfully!
দক্ষিণাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ট্রলার ও ট্রাকে করে মণে মণে আসছে ইলিশ সরবরাহ বাড়ায় আবারো সরগরম মাছঘাট। এতে করে কর্ম ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম কমছে না বলে দাবী মৎস্য বণিক সমিতির নেতাদের। চাঁদপুর প্রতিনিধির প্রতিবেদন
ইলিশের ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় নেই ইলিশের দেখা। সাগরের ইলিশে সামলাতে হচ্ছে ইলিশের চাহিদা। দৈনিক এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত ইলিশ উঠছে দেশের সবচেয়ে বড় ইলিশঘাট বড় স্টেশনে।  মাছঘাটের ৮০ ভাগ ইলিশ দক্ষিণ অঞ্চল ও সাগর মোহনার। ইলিশের সরগরম থাকা সত্ত্বেও দাম না কমায় মাছ ঘাটে এসে হতাশ ক্রেতারা।
সবচেয়ে ছোট ইলিশের মণ ১৯ থেকে ২০ হাজার টাকা। আর দুই কেজি ওজনের ইলিশের মণ ৯০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান বড় স্টেশন মাছঘাটের বিক্রেতারা।
মাছের পরিমাণ বেশি হলে দাম একশ-দেড়শ টাকা কমে। আর সরবরাহ কম হলে দাম বাড়ে।
মাছের সাইজ ছোট হওয়ায় এবার শীতের মৌসুমে মিলবে ইলিশ এমনটা প্রত্যাশা মৎস্য বণিক সমিতির এই নেতার।
আগামী অক্টোবর থেকে ২২ দিন নদী কেন্দ্রীক অভায়শ্রম এলাকায় মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। শেষ সময়ে ইলিশ ধরতে ব্যস্ত সময় পার করছে পদ্মা-মেঘনার জেলেরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা