মতলবে অসুস্থ চৌকিদারের পাশে মানবতার ফেরীওয়ালা ওসি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২০ | ৪:৫০
Link Copied Successfully!
মতলবে অসুস্থ চৌকিদারের পাশে মানবতার ফেরীওয়ালা ওসি

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় উপাদী উত্তর ইউনিয়নে আজ (১৫ সেপ্টেম্বর)রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় লিভার সিরোসিস/ক্যান্সার রোগে আক্রান্ত চৌকিদার রঞ্জিত কুমার শীল কে দেখতে যান মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

চৌকিদার রঞ্জিত কুমার শীলের বাড়িতে উপস্থিত হয়ে তার অসুস্থতার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় যে, তিনি দীর্ঘ প্রায় এক বছর যাবত লিভার সিরোসিস /ক্যান্সার রোগে আক্রান্ত। তিনি বাড়ি থেকে বের হতে পারেন না। তার দুটি মেয়ে ইতিপূর্বে বিবাহ দিয়েছেন। বর্তমানে ঘরে শুধু স্বামী-স্ত্রী দুজনেই থাকেন। তার চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। তার শারিরীক অবস্থা খুবই আশঙ্কাজনক।তার শরীরে প্রতিমাসে রক্ত পরিবর্তন করতে হয়। করোনাকালীন সময়ে তার শরীরে থ্যারাপি প্রয়োগ করা এবং রক্ত পরিবর্তন করা সম্ভব হয়নি। এমতাবস্থায় তিনি সংকটাপন্নভাবে বিছানাতেই দিন কাটাচ্ছেন। ঘরের বাইরে বের হওয়া তার পক্ষে খুবই কষ্টকর। খাদ্য তালিকায় শুধুমাত্র তরল জাতীয় খাবার যেমন- মাল্টার জুস ও দুধ পান করতে পারেন।

তাই তাকে দেখতে গিয়ে সামান্য মৌসুমি ফল ও নগদ অর্থ উপহারস্বরূপ প্রদান করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, থানায় সাপ্তাহিক হাজিরা খাতায় রঞ্জিত শীল দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। আমি তার সহকর্মীদের নিকট থেকে অসুস্থতার বিষয়টি নিশ্চিত হই। তাই তার সাথে সাক্ষাত বিনিময় করি এবং স্রষ্ট্রার নিকট আমি তার আশু রোগমুক্তি কামনা করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা